মূল অংশে যান

শর্তাবলি

রুহান ফার্মস থেকে অর্ডার করার শর্তাবলি।

Last updated: ১৫ জানুয়ারি, ২০২৫

অর্ডার

ওয়েবসাইট থেকে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করা যায়। অর্ডার দেওয়ার পর আমরা ফোনে বা হোয়াটসঅ্যাপে নিশ্চিত করি — তখন থেকেই অর্ডারটি কার্যকর ধরা হয়।

স্টক সীমিত। কোনো কারণে পণ্য দিতে না পারলে আমরা আগেই জানাই।

দাম ও পেমেন্ট

ওয়েবসাইটে দেখানো দামই চূড়ান্ত। ডেলিভারি চার্জ এলাকাভেদে আলাদা, চেকআউটে আগেই দেখানো হয়।

আমরা এখন শুধু অগ্রিম পেমেন্ট নিই — বিকাশ বা নগদে পুরো টাকা পাঠিয়ে ট্রানজেকশন আইডি দিলে অর্ডার নিশ্চিত হয়। ক্যাশ অন ডেলিভারি আপাতত বন্ধ আছে।

টাকা শুধু ওয়েবসাইটে দেখানো অফিশিয়াল নম্বরেই পাঠাবেন। অন্য কোনো নম্বর দিয়ে কেউ টাকা চাইলে সেটি আমাদের পক্ষ থেকে নয় — ০১৭০০-০০০০০০ নম্বরে জানাবেন।

ওজন

জীবন্ত প্রাণীর ওজন হুবহু এক হয় না। আমরা প্রতিটি ভ্যারিয়েন্টে ±১০০ গ্রাম পর্যন্ত পার্থক্য রাখি এবং প্রকৃত ওজন প্যাকেটের গায়ে লিখে দিই।

এর চেয়ে বেশি কম হলে ডেলিভারির সময়েই সমন্বয় করে দেওয়া হয়।

দায়সীমা

পণ্য হাতে পাওয়ার পর সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে কোনো ক্ষতি হলে তার দায় আমাদের নয়।

প্রাকৃতিক দুর্যোগ, হরতাল বা অন্য কোনো অনিয়ন্ত্রণযোগ্য পরিস্থিতিতে ডেলিভারি দেরি হতে পারে — এমন হলে আমরা আগেই জানাই।

কিছু বুঝতে সমস্যা হলে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করুন। আমরা সহজ ভাষায় বুঝিয়ে বলব।